ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২৪,  5:08 PM

news image

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীর সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরার তালা উপজেলার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিনেরপোতা মেঘনার মোড়ে অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সামনে ভোরে এই ঘটনা ঘটেছে। চুকনগর থেকে সাতক্ষীরাগামী ট্রাকের সঙ্গে পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। দুইজন ঘটনাস্থলে মারা গেছে। একজনকে ফায়ার সার্ভিসের লোকজন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।  সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, বৃহস্পতিবার ভোরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজনের মরদেহ রয়েছে। আরেকজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম