ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ডিজিটাল আর্কাইভ ও গ্রাফিতি উদ্বোধন

#

০৩ আগস্ট, ২০২৫,  6:21 PM

news image

মনিরুজ্জামান মনি : জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় সাতক্ষীরায় উদ্বোধন করা হলো “sada” (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর্কাইভ) নামের একটি ইন্টারেকটিভ ডিজিটাল আর্কাইভ ও গ্রাফিতি ইনস্টলেশন। শহরের গুরুত্বপূর্ণ এক প্রাচীরজুড়ে ১১৫০ স্কয়ার ফিটের এই গ্রাফিতিতে আঁকা হয়েছে ঐতিহাসিক জুলাই আন্দোলনের চিত্র। বিশেষত্ব হলো, গ্রাফিতিতে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করলেই দর্শনার্থীরা সরাসরি চলে যেতে পারবেন sada ওয়েবসাইটে—যেখানে সংরক্ষিত আছে আন্দোলনের স্মারকচিত্র, দলিল, সাক্ষাৎকার ও ঘটনাপঞ্জি। রোববার (০৩ আগষ্ট) সকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ গ্রাফিতিটি উদ্বোধন করেন। তিনি নিজেই কিউআর কোড স্ক্যান করে আর্কাইভের বিশেষ একটি ভিডিও দেখেন, যেখানে শহীদ আবু সাইদের রক্তাক্ত মৃত্যু, মুগ্ধকে পানি দেওয়ার মর্মান্তিক মুহূর্ত, সাজওয়া যান থেকে ইয়ামিনকে ফেলে দেওয়ার বিভৎসতা এবং আন্দোলনের সূচনা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা চিত্রায়িত। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং “জুলাই যোদ্ধারা” উপস্থিত ছিলেন। বাস্তবায়নে সহযোগিতা করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। এই ব্যতিক্রমী উদ্যোগের আইডিয়া প্রদান করেন আরাফাত হোসাইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম