ঢাকা ২৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

#

২০ আগস্ট, ২০২৫,  3:25 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ভাতা ভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা ভোগী  সদস্যদের মাঝে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: এফতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সার্কেল অ্যাডজুটান্ট মোঃ মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী ২৮ জন সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম