ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার

#

২১ জুলাই, ২০২৫,  8:23 PM

news image

মনিরুজ্জামান মনি : পুলিশী সেবা ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ অগ্রসর হলো সাতক্ষীরা জেলা। সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে জেলার সব থানায় আনুষ্ঠানিকভাবে অনলাইন জেনারেল ডায়েরি (জিডি) সেবা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।  বাংলাদেশে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন জিডি সেবা চালুর এই পদক্ষেপকে অভিহিত করা হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে। পুলিশের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যেই “অনলাইন জিডি” অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো নাগরিককে ঘরে বসেই জিডি করার সুযোগ দিয়েছে। এখন থেকে সাতক্ষীরা জেলার সব থানায় নাগরিকরা অনলাইনের মাধ্যমে নিখোঁজ ডায়েরি, চুরি, হারানো মোবাইল, দলিলপত্র ও অন্যান্য সাধারণ ডায়েরি করতে পারবেন সহজেই। একবার রেজিস্ট্রেশন করলেই সেবা গ্রহণ করা যাবে বারবার। এই সেবা গ্রহণে গুগল প্লে স্টোর থেকে “Online GD” অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। অতিরিক্ত রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই কার্যক্রমের ফলে থানায় না গিয়ে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় জিডি করতে পারছেন, যা অনেক দিনের জনগণের চাওয়া ছিল। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “এই অনলাইন জিডি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে এবং মানুষের আস্থা ও নিরাপত্তা আরও বাড়াবে। আমরা চাই জনগণ পুলিশের সেবা সহজে ও দ্রুতভাবে পাক।” এ উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশ আবারও প্রমাণ করলো যে, তারা আধুনিক ও জনগণের অংশীদারিত্বমূলক পুলিশিং-এ অঙ্গীকারবদ্ধ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিম প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম