ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সাড়ে ১১ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২২,  10:25 AM

news image

গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে মৌচাক রেলস্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার কিছু সময় আগে মৌচাক স্টেশন পার হয়। এর কিছু সময় পরই রতনপুর এলাকায় ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, রাত ২টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৭টায় ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম বলেন, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পর ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে সদস্য হিসেবে কারা আছেন তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম