ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে

সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২৩,  9:42 PM

news image

সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে খাগড়াছড়িতে আজ সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে। এরমধ্যে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে তারা গুলি চালায়। এক রাউন্ড গুলি ছোড়া হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। আরও জানা যায়, একই স্থানে সেসময় পর্যটকবাহী একটি মাহেন্দ্র, একটি পিকআপ এবং একটি প্রাইভেট কার ভাঙচুর করে ইউপিডিএফ সমর্থিত নেতাকর্মীরা। দীঘিনালা থানার ওসি মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকবাহী গাড়িগুলোকে উদ্ধার করেছে। সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে পর্যটকবাহী গাড়িগুলো। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম