ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

সাগরে জাল ফেললেই ধরা পড়ছে ইলিশ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৩,  2:18 PM

news image

ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, কমেছে দাম । গভীর সাগরে মৎস্য আহরণকারী প্রতিটি ট্রলার ১ থেকে ৬ হাজার ইলিশ নিয়ে ভিড়ছে কক্সবাজারে। যে কারণে মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলে, শ্রমিক ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেশি থাকায় আকারভেদে ৩০০ থেকে ২০০ টাকা কমেছে প্রতি কেজি ইলিশের দাম। কক্সবাজার মৎস্য ঘাটের পন্টুনে ইলিশসহ নানান প্রজাতির সামুদ্রিক মাছে ভরপুর। ঝুড়ি থেকে মাছ ফেলতেই পাইকাররা কিনে নিচ্ছেন। পাশেই প্যাকেজিং করে ট্রাক ভর্তি করা হচ্ছে দেশের নানান প্রান্তে পাঠানোর জন্য। প্রায় তিন মাস পর ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরে জেলে ও ট্রলার মালিকরা উৎফুল্ল। শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সাগরে মাছ শিকার শেষে বাঁকখালী নদীর মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ভিড়েছে এফবি আল্লাহ দান-২। ট্রলার থেকে বের করা হচ্ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রতিটি ইলিশের ওজন ১ কেজির বেশি। এই ট্রলারে ধরা পড়েছে প্রায় ৬ হাজার ইলিশ। জেলেরা জানিয়েছে, ৮ দিন সাগরে মাছ শিকার করে ৬ হাজার ইলিশ ধরা পড়েছে; যা বিক্রির জন্য ফিশারি ঘাটে এসেছে। এফবি আল্লাহ দান-২ ট্রলারের মাঝি রমজান আলী বলেন, সাগরে ৮দিন মাছ শিকার করেছি। প্রতিদিনই জাল ফেলতেই ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আর ৯ দিনের মাথায় এসব ইলিশ বিক্রি করার জন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এসেছি। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে দায়িত্বরত আবদুর রহিম বলেন, শনিবার সকালে কমপক্ষে শতাধিক ইলিশ ভর্তি ট্রলার ঘাটে ভিড়েছে। প্রতিটি ট্রলারে ১ থেকে ৬ হাজার ইলিশ নিয়ে এসেছে। ঘাটে ইলিশ বিক্রি করে পুনরায় ট্রলারে বরফ, খাদ্য ও তেলসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে সাগরে ইলিশ শিকারে চলে যাচ্ছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ বদরুদ্দৌজা বলেন, সরকারি ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়ার কারণে আরও ১ মাস জেলেরা মাছ শিকার না করে বসে থাকতে হয়েছে। যে কারণে জেলেদের পরিবারগুলো কষ্টে দিন কাটিয়েছে। মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছে, গত চার দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ হয়েছে একশ মেট্রিক টনের বেশি ইলিশ। আর শুক্রবার একদিনে ৭০ মেট্রিক টনের বেশি ইলিশ সরবরাহ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম