ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

সাকিব-মোস্তাফিজসহ আইপিএল নিলামে বাংলাদেশের ৫ জন

#

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  8:46 PM

news image

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের আসছে আসরের নিলামে উঠছেন বাংলাদেশের ৫ জন। সাকিব-মোস্তাফিজ ছাড়াও দল পেতে লড়বেন লিটন, শরিফুল ও তাসকিন। আইপিএলের ১৫তম আসরের নিলাম বসবে ফেব্রুয়ারিতে। মঙ্গলবার দেশি-বিদেশি মোট ৫৯০ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

তালিকায় ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। আগে আইপিএলে একাধিক আসরে পারফর্ম করে আলো কেড়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এ বছরের নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায় আছেন তারা দুজন। সাকিব-মোস্তাফিজ ছাড়া বাকি তিন জনের হতে পারে এটিই প্রথম আইপিএল। তাদের ভিত্তিমূল্যে ধরা হয়েছে ৫০ লাখ রুপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম