ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’

সাকিবের নিষ্প্রভ দিনে দুবাইয়ের বড় হার

#

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই, ২০২৫,  11:06 AM

news image

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের পর টানা দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আল হাসান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সোমবার (বাংলাদেশ সময় সকালে) গ্লোবাল সুপার লিগের ম্যাচে ব্যাট হাতে সাকিব করেন মাত্র ৪ রান। বল হাতেও ছিলেন উইকেটশূন্য। যদিও চার ওভারে খরচ করেন মাত্র ২১ রান, কিন্তু কোনো সাফল্য মেলেনি বাঁহাতি স্পিনে। এ নিয়ে টানা দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ হলেন তিনি। সাকিবের নিষ্প্রভ দিনে দলও জেতেনি। ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় দুবাই ক্যাপিটালস। ৫৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় গায়ানা। ম্যাচে মইন আলির ফুল লেংথ ডেলিভারিতে দূর থেকে স্লগ সুইপ খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু বল নাগালে আনতে পারেননি। ব্যাট ফাঁকি দিয়ে বল ঢুকে এলোমেলো করে দেয় স্টাম্প—শেষ হয়ে যায় এই অভিজ্ঞ অলরাউন্ডারের আরেকটি নিষ্প্রভ দিন। প্রথম ম্যাচে অবশ্য ঝলক দেখিয়েছিলেন সাকিব। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন, এরপর বল হাতে মাত্র ১৩ রানে নেন ৪ উইকেট। হন ম্যাচসেরা। তবে তার ঠিক পরের ম্যাচ থেকেই শুরু হয় ব্যর্থতার ধারাবাহিকতা। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে উইকেটশূন্য থেকে ৩৪ রান দেন তিনি। ব্যাট হাতেও করতে পারেন মাত্র ৭ রান। সোমবারের ম্যাচে সেই হতাশাই আরও ঘনীভূত হয় শেষ ১১ টি ম্যাচের ৭টিতেই সাকিব ব্যাট হাতে পৌঁছাতে পারেননি দুই অঙ্কে। একটি ম্যাচে পাননি ব্যাটিংয়ের সুযোগ। বল হাতে ওই ১১ ম্যাচের ৮টিতেই থেকেছেন উইকেটশূন্য। তবে গায়ানার বিপক্ষে বল হাতে কিছুটা নিয়ন্ত্রিত ছিলেন তিনি। সপ্তম ওভারে আক্রমণে এসে টানা ৪ ওভার বোলিং করেন। প্রথম ওভারে দেন ৫ রান, দ্বিতীয় ওভারে মইনের ব্যাটে খান একমাত্র ছক্কা। বাকি দুই ওভারে মাত্র ৭ রান খরচ করেন। তবে সাকিবের আঁটসাঁট বোলিংও থামাতে পারেনি গায়ানার গতি। দুবাইয়ের পক্ষে কালিম সানা ৩১ রানে ৪ উইকেট নিলেও গায়ানার স্কোর বড় হয়নি মূলত ব্যাটিং ব্যর্থতায়। জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দুবাই। পঞ্চম ওভারে রোমারিও শেফার্ড ফিরিয়ে দেন সেদিকুল্লাহ আটাল ও গুলবাদিন নাইবকে। হ্যাটট্রিক বল মোকাবিলা করতে এসে সাকিব প্রথমে বাউন্ডারি মারেন, কিন্তু পরের ওভারে মইনের বলেই বড় শটের চেষ্টায় ফিরেন তিনিও। দলের অন্য ব্যাটারদের ব্যর্থতায় ১৫.৪ ওভারে ৮১ রানেই থেমে যায় দুবাইয়ের ইনিংস। গায়ানার পক্ষে মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়ে বাজিমাত করেন অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির। তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দুবাই ক্যাপিটালস। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের, বুধবার রাতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম