ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাকিবের আইপিএলে দল না পাওয়া নিয়ে শিশিরের স্ট্যাটাস

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:54 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। তবু আইপিএল নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। দুইবার নাম তোলার পরেও অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সব মহলেই আইপিএলে সাকিবের দল না পাওয়া নিয়ে চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ।

এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সাকিবের দল না পাওয়ার কারণ উল্লেখ করেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। স্ট্যাটাসে শিশির লিখেছেন, 'খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই বলে রাখি, সময়ের আগেই বেশ কয়েকটি দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল যে সে পুরো আসর খেলতে পারবে কি না। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরোটা খেলতে পারতো না। যে কারণে তাকে কেউ দলে নেয়নি।' 'এটা কোনো বড় বিষয় নয়। সবসময়ই পরবর্তী বছর আছে। আইপিএলে দল পাওয়ার জন্য তাকে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো। তো তাকে যদি কেউ নিতো, তখনও কি এই কথা বলতেন? নাকি তাকে এরই মধ্যে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম