ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাকিবকে নিয়ে দুঃসংবাদ দিলো বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪,  9:07 PM

news image

সদ্য শেষ হওয়া মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। নিরাপত্তার কারণে দেশে আসতে পারেননি তিনি। তাই আসন্ন আফগানিস্তান সিরিজে দেশসেরা এই ক্রিকেটারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এবার সাকিবের খেলা নিয়ে দুঃসংবাদ দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি সাকিব ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নেইও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।

আফগানিস্তান সিরিজ না খেললে সাকিব এই সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ। তার ভাষ্য, সাকিবের মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দিইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। কিন্তু মনে হচ্ছে আফগানিস্তান ট্যুর সে মিস করবে।

এর আগে, গতকাল (বুধবার) মিরপুরে বিসিবি সভাপতি বলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনও দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে। এ দিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বিসিবির কোটে বল ঠেলে দিয়েছিলেন সাকিব। ক্রিকবাজকে তিনি বলেছিলেন, ‘আমি কীভাবে বলব। এটা তো বিসিবির বলা উচিত।’ উল্লেখ্য, প্রোটিয়াদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর শারজাহয় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম