ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সাংবা‌দি‌কের উপর হামলার প্রতিবা‌দে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ

#

২৩ আগস্ট, ২০২৫,  9:27 PM

news image

আহসানুল হক : ভোলার দৌলতখা‌নে সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে সময় টি‌ভি'র স্টাফ রি‌পোর্টার না‌সির উদ্দিন লিটন ও ক‌্যা‌মেরা পার্সন উৎপল দেবনাথ'র উপর  বিএন‌পির নেতা-কর্মী‌দের হামলা ও ক‌্যা‌মেরা ভাংচু‌রের প্রতিবা‌দে মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার  ১১ টার দি‌কে ভোলা প্রেসক্লাবের আয়োজ‌নে প্রেসক্লা‌বের সাম‌নে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। এসময় তীব্র বৃ‌ষ্টি উপেক্ষা ক‌রে বৃ‌ষ্টি‌তে ভি‌জে ভোলার সাংবা‌দিকরা প্রেসক্লা‌বের সাম‌নের জ‌ড়ো হ‌য়ে  মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রেন। মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, গতকাল শুক্রবার দুপু‌র পৌ‌নে ৩ টার দি‌কে দৌলতখান উপ‌জেলার ভবানীপুর ইউনিয়‌নের এক‌টি অ‌নিয়‌মের সংবাদ সংগ্রহ কর‌তে গে‌লে বিএন‌পি নেতা কা‌জি রা‌সেল  ও তার অঙ্গসংগঠ‌নের প্রায় ৫০ জন নেতা-কর্মী জ‌ড়ো হয়ে  সময় টি‌ভির রি‌পোর্টার ও ক‌্যা‌মেরাম‌্যান‌কে অবরুদ্ধ ক‌রেন। এসময় সাংবা‌দিক‌দের উপর হামলা, মারধর ও ক‌্যা‌মেরা ভাংচুর ক‌রেন। এঘটনার প‌রে স্থানীয়‌দের সহ‌যোগীতায় উদ্ধার হয়ে  থানায় গে‌লে উপ‌জেলা বিএন‌পির নেতারা সাংবা‌দিক‌দের নজরব‌ন্ধি ক‌রে রা‌খেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে জ‌ড়িত কা‌জি রা‌সেল ও তার বা‌হিনীর সদস‌্যদের গ্রেফতার ক‌রেন দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবী ক‌রেন । এসময় বক্তব‌্য রা‌খেন, সি‌নিয়র সাংবা‌দিক ও দৈ‌নিক আজ‌কের ভোলার সম্পাদক শওকত হো‌সেন, ইনডিপেনডেন্ট টি‌ভির প্রতি‌নি‌ধি নজরুল ইসলাম অনু, কাল‌বেলার প্রতি‌নি‌ধি ওমর ফারুক, সময় টি‌ভি স্টাফ রি‌পোর্টার না‌সির উদ্দিন লিটন, চ‌্যা‌নেল আই প্রতি‌নি‌ধি হারুন অর র‌শিদ, বাসস প্রতিনি‌ধি আল আমিন শাহ‌রিয়ার, আমার দেশ প্রতিনিধি ইউনুস শরীফ, নয়া দিগন্ত প্রতিনিধি শাহাদাত শাহিন ও জামাল উদ্দিন প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম