ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় এক চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ চিকেনস নেক নিয়ে মোদির উদ্বেগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা নতুন ভূমিকায় রিয়ালে ফিরছেন টনি ক্রুস হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও বন্ধ নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন আজ হরমুজ নয়, শুধুমাত্র ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ ঘোষণা, কার্যকর আজ থেকেই

সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের মেয়াদ হবে ৩ বছর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  11:18 AM

news image

সাংবাদিকদের জন্য নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা জারি করেছে অন্তর্বর্তী সরকার। মোট সংখ্যার আনুপাতিক হারে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ১৫টির বেশি পাবে না কোনো প্রতিষ্ঠান। এ ছাড়া এ কার্ডের মেয়াদকাল হবে তিন বছর। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নতুন ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫ জারি’ করা হয়েছে। নীতিমালায় প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রাপ্তির সংখ্যা নির্ধারণ প্রসঙ্গে বলা হয়, গণমাধ্যমে কর্মরত সম্পাদক, নির্বাহী সম্পাদক, উপসম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক, প্রতিবেদক, আলোকচিত্রী ও ভিডিও গ্রাফারদের মোট সংখ্যার আনুপাতিক হারে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা হবে। তবে কার্ড প্রদানের সংখ্যা কোনোক্রমেই মোট সংখ্যার ৩০ শতাংশের বেশি হবে না এবং একক কোনো প্রতিষ্ঠান ১৫টির বেশি কার্ড পাবে না। উল্লিখিত ব্যক্তিদের তালিকা প্রতিষ্ঠান প্রধানের প্যাডে সিলসহ প্রদান করতে হবে। এতে আরও বলা হয়, এই তালিকায় উল্লিখিত সাংবাদিকের বেতন ও নিয়োগ প্রাপ্তির প্রমাণাদিসহ অন্য যেকোনো তথ্য অ্যাক্রিডিটেশন কমিটি প্রয়োজন মনে করলে যাচাই-বাছাই করবে। কোনো প্রতিষ্ঠানের তথ্যে ভুল পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের কার্ড প্রাপ্তির যোগ্যতা সর্বনিম্ন দুই বছর হতে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত স্থগিত করা যাবে। নীতিমালায় বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের মেয়াদকাল হবে তিন বছর। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডে ইস্যুর তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম