ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সহিংসতা বন্ধে একমত ইসরাইল-ফিলিস্তিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  10:54 AM

news image

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধে একমত হয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েল। সহিসংতা রোধে উভয় পক্ষই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এর আগে, গত ২২ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। জবাবে গাজা উপত্যকা থেকে একাধিক রকেট ছোড়া হয়। এরপর ওইদিন রাতেই গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ নিয়ে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। পরে সহিংসতা থামাতে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করে জর্ডান। বৈঠকের পর ইসরায়েল-ফিলিস্তিন এক যৌথ বিবৃতিতে জানায়, যেকোনো ধরনের সহিংসতা রোধে একযোগে কাজ করবে ইসরায়েল ও ফিলিস্তিন। একইসঙ্গে পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তরা। এ ছাড়া ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে তারা চার মাসের জন্য নতুন বসতি স্থাপন কাজ বন্ধ রাখতে আলোচনা করবে এবং ছয় মাসের জন্য নতুন বসতি স্থাপনের অনুমোদন দেবে না। দুই পক্ষই আগামী মাসে (মার্চ) মিশরের শার্ম আল শেখে আবারও বৈঠকে বসার বিষয়ে সম্মতি প্রকাশ করেছে। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৩ শিশুসহ ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছর ইসরায়েলের অভিযানে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম