ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

সহধর্মিণীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৫,  5:00 PM

news image

স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। সেই অনুযায়ী আজ চিকিৎসার জন্য উনারা সিঙ্গাপুর গিয়েছেন। তিনি বলেন, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশে রওনা হন তারা। তবে, তারা কতদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকবেন তা জানাননি শায়রুল। প্রসঙ্গত, গত মাসে সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম