ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার! ডিজিটাল সিটিতে অ্যানালগ ট্রাফিক টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’ অক্টোবর মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ

সস্ত্রী-সন্তানসহ করোনা আক্রান্ত সনু নিগম

#

বিনোদন ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২২,  5:50 PM

news image

ভারতের চলছে করোনাভাইরাসে তৃতীয় ঢেউ। প্রতিদিন খবর আসছে বলিউড তারকাদের  আক্রান্ত হওয়ার খবর। এবার স্ত্রী ও ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী  সনু নিগম।  মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট সনু বলেছেন, তিনি বর্তমানে পরিবারের সঙ্গে দুবাইতে আছেন।

একটি শোয়ের শুটিংয়ে তার ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল। কিন্তু, কোয়ারেন্টিনে থাকার কারণে তিনিযেতে পারবেন না। তিনি আরও বলেছেন, বেশ কয়েকবার পরীক্ষা করার পরেও তিনি পজিটিভ হয়েছেন। তার মৃদু উপসর্গ আছে। তিনি বলেছেন, আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বর্তমান ভ্যারিয়েন্টটি কিছুটা দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু, ভয় পাবেন না। আমার  থিয়েটারের মানুষদের জন্য খারাপ লাগছে। চলচ্চিত্র নির্মাতাদের জন্য খারাপ লাগছে। কারণ গত ২ বছরে আমাদের সব কাজে করোনার প্রভাব পড়েছে। এর আগে, প্রেম চোপড়া, দেলনাজ ইরানি, জন আব্রাহাম এবং স্ত্রী প্রিয়া রুঞ্চাল এবং প্রযোজক একতা কাপুরের করোনা শনাক্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম