ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম

#

বিনোদন ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২,  1:09 PM

news image

বলিউডে একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন কভিডে। অর্জুন কাপুর, মৃণাল ঠাকুর, নোরা ফাতেহি, রিয়া কাপুরসহ অনেকেই করোনা পজিটিভ। সবে সেরে উঠেছেন কারিনা কাপুর খান ও অমৃতা আরোরা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই সোমবার সাত সকালে করোনা পজিটিভ হওয়ার কথা জানালেন অভিনেতা জন আব্রাহাম। ‘সত্যমেব জয়তে’ তারকা জানিয়েছেন তার পাশাপাশি কভিড ১৯ রিপোর্ট পজিটিভ তার স্ত্রী প্রিয়া রুঞ্চাল। তারা দুজনেই ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন জন। সেখানে জানান,

পরিচিত এক ব্যক্তির মাধ্যমে আক্রান্ত হয়েছেন তারা। জন লেখেন, ‘তিন দিন আগে আমি একজনের সঙ্গে সাক্ষাৎ করি, এরপর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর আমি ও প্রিয়া করোনা পরীক্ষা করাই, আমাদেরও পজিটিভ এসেছে। আমরা বাড়িতেই নিভৃতবাসে ছিলাম ওই ঘটনার পর থেকে এবং আমরা কারো সংস্পর্শে আসিনি। আমরা দুজনেই সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড এবং আমাদের করোনার খুব সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে সুস্থ থাকুন, স্বাস্থ্যবান থাকুন, মাস্ক পরুন।’ করোনার মাঝেও জন আব্রাহামের বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। সামনে আসছে অ্যাটাক, এক ভিলেন রিটার্নস ও পাঠান। এর মধ্যে শেষ ছবিতে শাহরুখ খানের বিপরীতে খল চরিত্রে দেখা দেবেন ‘জিসম’ তারকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম