ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সরিষাবাড়িতে ফাঁসিতে ঝুলানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

#

০৬ এপ্রিল, ২০২২,  3:20 PM

news image

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মমতাজ খাতুন (২৮) নামে এক নারীর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। ৬ এপ্রিল বুধবার সকালে উপজেলার আরামনগর বাজার রিয়াজ উদ্দিন স্কুলের পাশে আবু সাঈমের বাসায়  ভাড়া  থাকতেন তিনি। আত্মহত্যার কারন সঠিক করে কেউ বলতে পারেনি। নিহত মমতাজ বেগম  পোগদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের তিন সন্তানের জনক আব্দুল গনির দ্বিতীয় স্ত্রী।

ভাড়া বাসায় স্বামী নিয়ে থাকতেন মমতাজ বেগম। মমতাজ বেগম বগুড়ার শাহজাহানপুরের নন্দীগ্রামের গোলাম মোস্তফার মেয়ে । আব্দুল গনির সাথে ৬/৭ মাস পূর্বে মমতাজ বেগম এর ঢাকায় সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়।  সরিষাবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম জানান,সকালে দীর্ঘ সময় বাথরুমের দরজা ভিতর থেকে লাগানো থাকায় ডাকাডাকি করার পর কোন সাড়া না পেয়ে পুলিশ কে খবর দেয় আব্দুল গনি।পরে দরজা ভেঙে নিহত মমতাজ বেগমের দেহ বাথরুমের ধন্ন্যার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের উড়না দিয়ে ফাসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। লাশের সুরতহাল করে জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম