ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

সরকার জনগণের তোয়াক্কা করে না : মান্না

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  10:29 PM

news image

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অসহনীয় দ্রব্যমূল্যের চাপে পিষ্ট জনগণের উপর জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য এবং সাথে সাথে বর্ধিত পরিবহন ভাড়ার খড়গ চাপানো প্রমাণ করে এই সরকার জনগণের তোয়াক্কা করে না। গণবিরোধী এই সরকারকে এখনি হঠাতে না পারলে দেশের মানুষকে বাঁচানো যাবে না। রবিবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন  মাহমুদুর রহমান মান্না।  মান্না বলেন, এই সরকার অগণতান্ত্রিক। ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। তাই তারা জনগণের দুঃখ কষ্টের কথা ভাবে না। সীমাহীন দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা দেশের ব্যাংক গুলোকে খালি করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ খালি করে ফেলেছে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের কাছে দেশ চালানোর টাকা নেই, আমদানির জন্য রিজার্ভ নেই। তাই এখন তারা জনগণের পকেট কাটার পাঁয়তারা করছে। তাদের লুটপাটের চাপ জনগণের ঘাড়ে চাপাচ্ছে। সরকার দেশকে একটি দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।  ডাকসুর সাবেক এই দুই বারের ভিপি বলেন, শ্রীলঙ্কার দূরত্ব আর মাত্র ২৯ পয়সা। দেউলিয়া রাষ্ট্র শ্রীলঙ্কায় ডিজেলের দাম বাংলাদেশি টাকায় ১১৪ টাকা ২৯ পয়সা। আর বাংলাদেশে ১১৪ টাকা। শ্রীলঙ্কায় কেরোসিনের দাম ১২৩ টাকা আর বাংলাদেশে ১১৪ টাকা। অবৈধ ক্ষমতাসীনরা দেশকে খাঁদের কিনারায় নিয়ে গেছে। জনগণের উদ্দেশে মান্না বলেন, এই দানব সরকারকে পদত্যাগে বাধ্য করতে হলে আপনাদের রাস্তায় নামতে হবে। সকল বিরোধী শক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করতে পারলে দেশকে বাঁচানো যাবে। না হলে দেশের অর্থনীতিকে বাঁচানো যাবে না, দেশের মানুষকে বাঁচানো যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম