ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

সরকারের ব্যর্থতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  8:07 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। রবিবার (৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, সরকারের লোকেরা সরাসরি তেলের ব্যবসায় জড়িত বলেই তাদের অতি মুনাফার লক্ষ্যে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে সরকারের মন্ত্রীরা বড়লোক হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাদাবী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম