ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

সরকারের ব্যর্থতার কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২২,  2:04 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কারণেই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কোনো কোনো মন্ত্রী বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিএনপি দায়ী। তাহলে ক্ষমতা ছেড়ে দিন, বিএনপি ঠিকই নিয়ন্ত্রণ করবে। রোববার (১৩ মার্চ) সকালে নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোনো কথা বললেই রাজনৈতিকসহ সাধারণ মানুষের বিরুদ্ধে আইসিটি মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। আজ সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। অবৈধ সরকার রাষ্ট্র পরিচালনা করলে গণতন্ত্র থাকে না। তারা কখনো সাধারণ মানুষের কথা চিন্তা করে না। এর আগে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আখতার হোসেন রাজা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যাওয়ার খবর শুনে শোক প্রকাশ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম