ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি পেছালো

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২৪,  11:59 AM

news image

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারির তারিখ পেছনো হয়েছে। ৫ দিন পিছিয়ে ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি হওয়ার কথা ছিল। তবে জটিলতার কারণে লটারির তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, টেলিটক মূলত এ কাজটা করে থাকে। তাদের কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে, সেটা টেকনিক্যাল ইস্যু। তাদের অনুরোধে আমরা ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর লটারি করার সিদ্ধান্ত নিয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি হবে। জানা গেছে,

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। যার মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি। তবে এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট ফাঁকা আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি। মাউশির তথ্যানুযায়ী, ৬৮০টি সরকারি বিদ্যালয়ে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন।

সরকারিতে স্কুল আবেদনকারীরা পছন্দ (চয়েজ) দিয়েছেন ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি। অন্যদিকে, ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে রয়েছে শূন্য আসন রয়েছে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি। বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে ভর্তির পরও বেসরকরি স্কুলে আসন শূন্য থাকবে। প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর শেষ হয়েছে সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া। আবেদনকারীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লটারির পর শুরু হবে ভর্তি প্রক্রিয়া। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম