ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৪,  4:10 PM

news image

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাকিল বলেন, দুপুরের দিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিল। সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে।  তিনি আরও বলন, রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে এ এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করছি।আন্দোলনকারীরা বলছেন, ৩৩ বছর আগে ১৯৯১ সালে সরকারি চাকরিতে বয়সসীমা ২৭ থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের আয়ু বৃদ্ধি পেয়েছে। একারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম