ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ ডিসেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২২,  6:52 PM

news image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। ইসমাইল চৌধুরী সম্রাট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১১ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন। ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তারের পর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে একই বছর ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর দুদক এ মামলায় অভিযোগপত্র জমা দেয়। কারাগারে যাওয়ার ৩১ মাস পর চলতি বছরের ১০ এপ্রিল চার মামলায় জামিন পান সম্রাট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম