ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

সমাজসেবা অধিদপ্তরে ২০৯ পদে নিয়োগ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৪,  10:37 AM

news image

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ১৬তম গ্রেডে স্থায়ী ভিত্তিতে ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)

পদসংখ্যা: ২০৯

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়সসীমা

১২ জুন ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৪) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম