ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সমস্ত কাজের জন্য আপনিই দায়ী : প্রভা

#

বিনোদন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:01 AM

news image

ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। আগে নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ না পেলেও এখন তিনি সেই অপশন চালু রেখেছেন। গত সোমবার (৭ নভেম্বর) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার চেহারার একপাশ দৃশ্যমান। সেই পোস্টে একটি বার্তা দিয়েছেন এ অভিনেত্রী। প্রভা লিখেছেন, আপনি সম্ভবত আপনার ত্রুটিগুলো দেখতে এবং সংশোধন করতে পারবেন না, যদি আপনি অন্যের সমালোচনাতে মনোনিবেশ করেন। আপনার সমস্ত কাজের জন্য আপনিই দায়ী। তিনি আরও লেখেন, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছো, অন্যরা কি করেছে সে সম্পর্কে নয়। নিজের ওপর ফোকাস করে নিজেকে বাঁচান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম