ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে-রংপুরে সারজিস আলম

#

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  9:05 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের ছাত্র অভ্যুত্থান একক কোনও বিশ্ববিদ্যালয়ের  আন্দোলন সংগ্রামের ফসল নয়। এটি সম্মিলিত আন্দোলনের বিজয়। এ বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে। বিভাজন সৃষ্টি করলে সব ধূলিসাৎ হয়ে যাবে। তাই শিক্ষার্থীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার ১৬ সেপ্টেম্বর রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ছাত্র-জনতার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সমন্বয়ক সারজিস আলম বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের দোসররা আমাদের ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের ওপর হামলা করতে পারে। এ জন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যেকোনো মূল্যে তা প্রতিহত করতে হবে। এ সময় শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,কর্মসংস্থান সহ রংপুর বিভাগের নানা বৈষম্য তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সভায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম