ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

সব ধরনের চাপ মোকাবিলা করেই এগিয়ে যাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  3:24 PM

news image

বৈদেশিক চাপ সবসময়ই থাকে। অনেক হিসাব-নিকাশ সেখানে থাকে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই সমস্ত চাপ তার কাছে কোনো চাপ নয়। সব ধরনের চাপ মোকাবিলা করেই সরকার এগিয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। তিনি মাথানত করে কারও সঙ্গে কথা বলেন না, তিনি মাথাউঁচু করে থাকেন এবং হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই সমস্ত চাপ তার কাছে কোনো চাপ নয়। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তার দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে এসব মোকাবিলা করে যাচ্ছেন।’ আসাদুজ্জামান খান বলেন, ‘দু-চারদিন ধরে আবার আমরা এটাও লক্ষ্য করছি- যারা অনেক ধরনের কথা বলেছে, তাদের সুর আবার পাল্টেও যাচ্ছে।

একটু একটু করে তারা আবার ভিন্ন সুরেও কথা বলছে। এসবই হলো আমাদের প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার যে দূরদর্শী সিদ্ধান্তগুলো এগুলো তার মূল কারণ।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সঠিকও বলেছেন, এগুলো তো আছেই। যারা সবসময় একটা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইতেন। ২০১৪-১৫ দুটি বছর তারা অগ্নিসন্ত্রাস, যারা দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈদেশিক চাপ সবসময়ই থাকে। অনেক হিসাব-নিকাশ সেখানে থাকে। প্রধানমন্ত্রী সেগুলো যথাযথভাবে মোকাবিলা করে একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিয়েছেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। আপনারা এমন কোনো জায়গা পাননি, যেখানে একটা অনিয়ম হয়েছে। অনিয়ম যেখানে হয়েছে সেখানে আমাদের নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।’তিনি বলেন, ‘কাজেই আমরা মনে করি, একটা সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে বিদেশিরা সবাই স্বাগত জানিয়েছে, আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছেন। এই চাপ কিংবা রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ড আগেও ছিল এখনো চলবে, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম