দূর্গাপূজা উপলক্ষে হিন্দু মা-বোনদের শাড়ি ও পূজা মন্ডপ গুলোতে নগদ অর্থ প্রদান করেন এমপি মোশাররফ
১৯ অক্টোবর, ২০২৬, 4:27 PM
NL24 News
১৯ অক্টোবর, ২০২৬, 4:27 PM
দূর্গাপূজা উপলক্ষে হিন্দু মা-বোনদের শাড়ি ও পূজা মন্ডপ গুলোতে নগদ অর্থ প্রদান করেন এমপি মোশাররফ
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু মা-বোনদের শাড়ি ও পূজা মন্ডপ গুলোতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে এসব উপহার তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
জানা যায়, কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের মা-বোনদের জন্য ২৪০টি ও রাঙ্গাবালীতে ৬০ টি শাড়ি উপহার দেয়া হয়। এছাড়া কলাপাড়ার ১৭ টি মন্দিরে এবং রাঙ্গাবালীর ৬ টি মন্দিরে ১০ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার প্রদান কালে এমপি মোশাররফ বলেন, ' প্রতিবছরের চেয়ে এবছর কলাপাড়ায় দুইটি অতিরিক্ত পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের এ বৃহৎ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দলীয় নেতাকর্মীদের তিনি নির্দেশনা দেন।'
এ সময় তিঁনি আরও বলেন, ' পূজা মন্ডপ গুলোতে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিঁনি।'