ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রেলের প্রধান আয়ও থমকে গেছে ইঞ্জিনসংকটে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ বিদ্যুৎ গিলে খাচ্ছে অটোরিকশা সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী

সবুজবাগে ট্রাকচাপায় এক নারী অন্তঃসত্ত্বা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  5:20 PM

news image

রাজধানীর সবুজবাগে ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী ফখরুল আহসান আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মানিকদিয়া ক্লাব মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জেরিন ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। নিহতের স্বামী ফখরুল আহসান বলেন, আমরা যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় থাকি। আমি ধানমন্ডিতে এবং আমার স্ত্রী গুলশানে চাকরি করতেন। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় এলে বালিতে মোটরসাইকেল স্লিপ করে। এ সময় আমরা দুজনেই পড়ে যাই। তখন পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। এরপর আহত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এ ছাড়া নিহতের স্বামী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম