ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সবার ঐকমত্যের ভিত্তিতে এ মাসেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব: আলী রীয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৫,  12:27 PM

news image

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব। বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের শুরুতে তিনি  এ কথা বলেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী। প্রতিদিন হয়তো অর্জন করছি না। তবে আশাবাদী এক জায়গায় পৌঁছাতে। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী কমিশন।  এর আগে, আজ বেলা ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নিরবতা পালনের মাধ্যমে এ বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম