ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সবাইকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় কমিশন: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  8:04 PM

news image

নির্বাচন কমিশন সব দল ও গোষ্ঠীকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন-আরএফইডি’র সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। নয়তো আগের অবস্থায় ফিরে যাবে। তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না। কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না আমরা। সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই। সব জায়গায় ভিন্নমত থাকবেই উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নিব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব। তিনি বলেন, সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বললো আর আমি তালি বাজাতে থাকলাম, এটা যাতে না হয়। সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পার্ট উল্লেখ করে সিইসি বলেন, সবার সহযোগিতা পেলে জাতিকে দেয়া কমিটমেন্ট আমরা রক্ষা করতে পারবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম