ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সবজি খিচুড়ির সহজ রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৩,  4:57 PM

news image

খিচুড়ি খেতে সবাই পছন্দ করেন। ভুনা খিচুড়ির পাশাপাশি সবজি খিচুড়িও স্বাদে অনন্য। আবার এটি স্বাস্থ্যকরও বটে। কারণ সব ধরনের সবজি দিয়ে রান্না করা হয় এই খিচুড়ি। এতে করে শরীর সব পুষ্টিগুণ একসঙ্গে পায়। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই খিচুড়ি। চলুন জেনে নেই রেসিপি-

উপকরণ

১. চাল ২ কাপ

২. মুগ ডাল আধা কাপ

৩. মসুর ডাল আধা কাপ

৪. গাজর, আলু, ফুলকপিসহ বিভিন্ন সবজি পরিমান মতো 

৫. পেঁয়াজ কুঁচি আধা কাপ

৬. আদা কুঁচি ২ চা চামচ

৭. হলুদ গুঁড়া আধা চা চামচ

৮. জিরা বাটা ১ চা চামচ

৯. রসুন কুঁচি ২ চা চামচ

১০. কাঁচা মরিচ ৫-৬টি

১১. তেজপাতা ২/৩টি

১২. দারুচিনি ২/৩টি

১৩. এলাচ ২/৩টি

১৪. লবণ স্বাদমতো

১৫. তেল আধা কাপ ও

১৬. ঘি ১ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে মুগ ডাল ভেজে নিন। তারপর চাল ও ডাল একসঙ্গে ধুয়ে নিতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। তারপর উপরে উল্লেখ করা সব মসলা পরিমান মতো দিয়ে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে সবজি দিয়ে দিন। এরপর ৬-৭ কাপ পানি দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। ফুটে উঠলে নেড়েচেড়ে আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ দমে রাখুন। নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম