ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

সপ্তম দফায় আরও ৬১৩ জন রোহিঙ্গাকে নেওয়া হচ্ছে ভাসানচরে

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২১,  12:13 PM

news image

কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে সপ্তম দফায় আরও ৬১৩ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। কক্সবাজার থেকে গতকাল শুক্রবার চট্টগ্রামে নেওয়ার পর জেলার পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজ আজ শনিবার সকাল ১০টার পর ওই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দেয়। চট্টগ্রাম নৌবাহিনীর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে আজ শনিবার সকালে এ তথ্য জানানো হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,

কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে সপ্তম দফায় আজ আরও ৬১৩ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। গতকাল টেকনাফের কয়েকটি ক্যাম্প থেকে ওই রোহিঙ্গাদের নেওয়া হয় উখিয়া ডিগ্রি কলেজ মাঠে। সেখান থেকে বাসে করে চট্টগ্রামে নেওয়ার পর তাদের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। পরে পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি জাহাজে মালামাল এবং অপর দুটিতে ৬১৩ জন রোহিঙ্গা রয়েছে। এর আগে ছয় দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম