ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সন্ধ্যা নামলেই অতিরিক্ত ভাড়া আদায়, চরম দুর্ভোগে যাত্রীরা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২২,  8:59 PM

news image

অতিরিক্ত ভাড়া নেয়ার কারণে অস্বস্তিতে পড়েছেন যাত্রীরা। বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। কুমিল্লার চান্দিনায় সন্ধ্যা নামলেই বেড়ে যায় সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া। বিশেষ করে মাধাইয়া-নবাবপুর, চান্দিনা-বদরপুর, চান্দিনা-রামমোহন, চান্দিনা-শ্রীমন্তপুর সড়কসহ উপজেলার অতি গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ যাত্রীরা চালকদের কাছে জিম্মি হয়ে পড়ে। যাত্রীদের 'গন্তব্যে ফেরার তাড়া'কে কাজে লাগিয়ে চলে চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের খেলা। রাত বাড়ার সাথে সাথে ভাড়া বৃদ্ধির হার বাড়তে থাকে পাল্লা দিয়ে। নীরবে যাত্রীদের এই জিম্মিবস্থা দূরীকরণে নেই উপজেলা প্রশাসন কিংবা থানা পুলিশের কোন তদারকি। কেবলই নীরবতা! মাসিক আইন শৃঙখলা রক্ষা কমিটির সদস্যরাও মাসিক সভায় এ নিয়ে কোন কথা বলতে শোনা যায় না। আইন শৃঙখলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত তারা কেবল সান্ত্বনার বয়ান শোনান, 'সব ঠিকঠাকভাবে চলছে। কোন জায়গায় আইন শৃঙখলার তেমন কোন অবনতির খবর শোনা যায়না। অথচ এসব খবর তাঁদের কান পর্যন্তও পৌঁছায় না! তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন দূর্ভোগে পড়া যাত্রীরা। উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি চালিত অটোরিক্সা ভাড়া নির্ধারণ করে তা বাস্তবায়ন করার জোর দাবী জানিয়েছেন যাত্রীরা। যাত্রীদের কাছ থেকে চালকদের এই অতিরিক্ত ভাড়া আদায় যেন নিয়মে পরিণত হয়েছে। ইচ্ছানুযায়ী তারা ভাড়া বাড়িয়ে নিচ্ছেন আবার জোরপূর্বক আদায়ও করে নিচ্ছেন। তাদের এমন বেপরোয়া আচরণে প্রায় সময়ই যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ইতোমধ্যে অনেক জায়গায় চালক ও যাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম