ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

সন্দ্বীপে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার এক, দুইজনের নামে মামলা

#

০৩ এপ্রিল, ২০২৪,  5:25 PM

news image

সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সন্দ্বীপের এনাম নাহার মোড় এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৩ বোতল মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আবু তাহের (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার(২ এপ্রিল) রাত সাড়ে ২ টার দিকে এ অভিযান চালানো হয়। আবু তাহের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় পলাতক মো. ফয়সাল(৩০), পিতা-মো. সেলিম, সাং-হারামিয়া ৮নং ওয়ার্ড ও গ্রেপ্তার আবু তাহেরকে (৩৮), পিতা-রুহুল আমিন আসামি করে সন্দ্বীপ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী। জানা গেছে, মো. ফয়সাল (মারুফ হাসান ফয়সাল) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সন্দ্বীপ উপজেলা শাখার দপ্তর সম্পাদক। পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের দাম ১ লাখ ২৭ হাজার টাকা।মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরনী থেকে জানা যায়,

গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ এনাম নাহার বাজারের পূর্ব প্রান্তে ন্যাশনাল এ্যালুমিনিয়াম নামক দোকানের সামনে রাস্তার দক্ষিণ পাশে গ্রেফতারকৃত আসামীর বসত ঘরে কতিপয় লোক অবৈধ মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে জানতে পেরে সন্দ্বীপ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু তাহেরকে আটক করে।জিগ্গাসাবাদে সে তার বাড়িতে অবৈধ বিদেশি মদ আছে বলে স্বীকার করে। পুলিশ তার ঘর থেকে ২৩ টি বিদেশী মদের বোতল জব্দ করে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গতরাতে পুলিশের একটি টিম সন্দ্বীপব্যাপী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে এনাম নাহার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ২৩ বোতল মদ উদ্ধার করে। ঘটনাস্থলে উৎসুক মানুষের সামনে গ্রেফতার আবু তাহেরকে জিগ্গাসাবাদের সময় সে বলেছে, ফয়সাল নামের একজন বোতলগুলো তার কাছে রেখে গেছে। এই ঘটনায় দুইজনের নামে মামলা হয়েছে। একজন গ্রেফতার হয়েছে। পলাতক অন্য আসামী ফয়সাল কে সেটা আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাদক মামলার আসামী হওয়ার বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, 'ছাত্রলীগের ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারবে না।সে যে হোক না কেন। সেন্ট্রালের সাথে কথা বলে বহিঃস্কার বা অব্যহতি দেবো।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম