ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

সন্দ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাঁই

#

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  5:54 PM

news image

দিদারুল আলম: চট্টগ্রামের সন্দ্বীপ বাউরিয়া ইউনিয়নের এরশাদ মার্কেটে আগুন পুড়ে ৫টি দোকান ছাই হয়ে গেছে। বুধবার  (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক  চার ঘটিকার দিকে  বাউরিয়া এরশাদ মার্কেট এর উত্তর মাথায় আব্দুর রহিম মেস্ত্রীর  কাঠের ফার্ণিসারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় রাজু’র  হার্ডওয়ার এন্ড ইলেকট্রিকস, রিপন ফুল বিতান,  সাইফুল ইসলাম  অশ্রুর  মোবাইলের দোকান ও শাখাওয়াতের সাইকেল স্টোর সহ পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রহিম এর কাঠের ফার্নিসারের দোকানে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে  পাশের দোকানে গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার খান বলেন বাজারের নৈশ প্রহরী দেলোয়ার হঠাৎ  রহিমের কাঠের দোকানের ভিতর হতে ধোঁয়া বের হতে দেখে আমাকে কল করে  জানালে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে কল করি এবং  মসজিদে মাইকে ঘোষণা করে সাথে সাথে স্হানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার স্হলে উপস্থিত হয়ে  এক ঘন্টা চেষ্টার পর আগুন  নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া  বলেন, সন্দ্বীপ বাউরিয়া ইউনিয়নের এরশাদ মার্কেট একটি দোকানে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্র-পাত ঘটে। তাৎক্ষণিক পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে রাত চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে পাঁচটি দোকান সম্পূর্ণ ভূস্মিভূত হয়ে যায়। এদিকে বাজার কমিটির সভাপতি মামুন হায়দার বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনার স্হলে আসায় ও স্হানীয় লোকজনের সহোযোগিতায় আরো বড় ধরনের  ক্ষতি হতে রক্ষা পেল বাজার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি সাইফুল ইসলাম অশ্রু বলেন আমি ঘুমে ছিলাম,  হঠাৎ মাইকের আওয়াজ শুনে  তাৎক্ষণিক আমি বাজারে  দ্রুত ছুটে যায়, দেখি আগুনে জ্বলছে দোকান ঘরগুলো। আমার দোকানের মালামাল  সব পুড়ে ছাঁই হয়ে গেছে। আমি এখন পথের ফকির। আর কোন উপায় দেখিনা।এদিকে আগুন লাগার ঘটনা জানতে পেরে স্হানীয় চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান  ও  ইুপি সদস্য বেলাল উদ্দিন ঘটনাস্হলে এসে পরিদর্শন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম