ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা

#

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

নৌ-যোগাযোগ আধুনিকায়ন, স্বাস্থ্য-শিক্ষার উন্নয়ন ও পর্যটন বিকাশে গুরুত্ব

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সন্দ্বীপের সার্বিক উন্নয়নে ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। রোববার প্রিয় সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি বলেন, সন্দ্বীপবাসীর ভোট ও সমর্থনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে দ্বীপের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এসব কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। লিখিত অঙ্গীকারে উল্লেখ করা হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর আলোকে সন্দ্বীপের জন্য প্রযোজ্য উন্নয়নমূলক কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। নৌ-পথে আধুনিক যোগাযোগ ব্যবস্থা চালু, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে ফেরি সার্ভিস সচল ও জনমুখী করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া নতুন মানচিত্র অনুযায়ী সন্দ্বীপের পশ্চিমাঞ্চলে জেগে ওঠা ভাসান চর, চর স্বর্ণদ্বীপসহ উপকূলীয় ও উড়িরচর এলাকায় প্রশাসনিক কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়। স্বাস্থ্য খাতে উন্নয়নের লক্ষ্যে সন্দ্বীপের হাসপাতালগুলোর আধুনিকায়ন, পর্যাপ্ত চিকিৎসক ও সেবার মান বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানান প্রার্থী। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকারও করা হয়। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভেঙে যাওয়া ও ঝুঁকিপূর্ণ সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ, সন্দ্বীপকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পর্যটন খাত বিকাশে সন্দ্বীপে পর্যটন কেন্দ্র স্থাপন, চর এলাকায় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন, তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং একটি মিনি স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা, সকল ধর্মীয় জনগোষ্ঠীর মর্যাদা ও সামাজিক নিরাপত্তা রক্ষা এবং সার্বিক জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সন্দ্বীপের পশ্চিমে জেগে ওঠা জমির খাজনা আদায় ও প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। পরিশেষে প্রার্থী সন্দ্বীপবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এসব অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপি আহ্বায়ক ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সদস্য সচিব ও নির্বাচনী চিফ এজেন্ট আলমগীর হোসেন ঠাকুর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রাজনৈতিক সহাবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলমগীর হোসেন ঠাকুর বলেন, “৫ আগস্ট ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর থেকে সন্দ্বীপে বিএনপি কোনো আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর হামলা কিংবা মামলায় জড়ায়নি—এটাই রাজনৈতিক সহাবস্থানের বাস্তব উদাহরণ।” অন্যদিকে অ্যাডভোকেট আবু তাহের বলেন, “ইন্টেরিম সরকারের দেওয়া সন্দ্বীপবাসীর জন্য ফেরি সার্ভিসকে জনবান্ধব ও কার্যকর করতে নির্দিষ্ট সময়সূচিতে যাতায়াত নিশ্চিত করা হবে। পর্যাপ্ত ড্রেজিংয়ের মাধ্যমে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে এবং রাতে ফেরি চালুর ব্যবস্থা করা হবে, যাতে সন্দ্বীপের মানুষ দিনে চট্টগ্রামে কাজ শেষ করে রাতে নিজ বাড়িতে ফিরতে পারে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম