ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নাটোরে বসতঘরে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি, ২০২৬,  11:16 AM

news image

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও দুই বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন।সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয়রা জানান, আগুনে মোন্তারের দুটি ও তার ছেলে মিন্টুর দুটি ঘরসহ মোট চারটি ঘর, বসতবাড়ির আসবাবপত্র এবং পাশের একটি মুদিদোকান পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম