ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সদরপুরে পুকুরে বিষ প্রয়োগ মাছ মারার অভিযোগ

#

১৩ এপ্রিল, ২০২২,  2:44 PM

news image

সদরপুর প্রতিনিধি: সদরপুরে পূর্বশত্রুতার জেরধরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতের আধারে ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের দশ হাজার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশাররফ হোসেন শখ করে তার বাড়ির সামনে একটি ডোবায় বোয়ালসহ বিভিন্ন জাতের মাছ চাষ করতেন। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে  মাসুদ, জাফর, জাহিদ গংরা বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করে আসছে এবং এলাকায় একটি মসজিদ পরিচালনা কমিটি থেকে আমাকে এবং আমার লোকজনদের বাদ দিয়ে নতুন কমিটি করে। তারই জের ধরে গতকাল রাতে আমার পুকুরে প্রায় লক্ষাধিক টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয় বলে মোশাররফ হোসেন বেপারী জানান। অভিযুক্ত মাসুদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি কথা বলতে নারাজ। এব্যাপারে ইউ পি চেয়ারম্যান কাজী জাফরের সাথে কথা হলে তিনি বলেন, বিষয় আমার জানানেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম