ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সদরপুরে চেয়ারম্যান পুত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

#

০৬ জুন, ২০২২,  9:22 PM

news image

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যানের পুত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে উপজেলা সর্বস্থরের জনগণ। ঢেউখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির শিশু পুত্র আল রাফসান (১০) এর হত্যাকারী ও তার মা দিলজাহান রতœা এর হত্যাপ্রচেষ্টাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবিতে সদরপুর থানার সামনে সোমবার সকালে এক মানববন্ধন করে৷ মানববন্ধনে বক্তব্যে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, স্থানীয় রাজনৈতিক শত্রুতার জের ধরে গত ১৮মে বিকেলে কয়েকজন ঘাতক আমার বাড়িতে হামলা চালিয়ে আমার শিশু পুত্র আল রাফসান কে কুপিয়ে হত্যা করে এবং সহধর্মিণী দিলজাহান রতœা কে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করে। হত্যাকান্ড ঘটানোর কয়েক ঘন্টা পরে কয়েকজন আসামির মধ্যে একজনকে গ্রেফতার করা হয় ও আরেক আসামি আটরশির টিএনটি টাওয়ার থেকে লাফিয়ে পড়ে আত্যহত্যা করে। বর্তমানে অন্যান্য আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাদের পুলিশ গ্রেফতার করছেনা। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসীর দাবী জানান চেয়ারম্যান ও এলাকাবাসী। এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় ৯ জন নাম দেগে ও কয়েক জনকে অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম