ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

সকাল থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৬,  4:46 PM

news image

ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে- রেলওয়ে স্টেশন, কদমতলী, গোটাটিকর, আলমপুর, বিভাগীয় কমিশনার কার্যালয়, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল, গহরপুর, নর্থইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, তেঁতুলতলা, লতিপুর, বানেশ্বরপুর, দারোগা বাড়ি, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, তেলিবাজার, তেঁতলি, আতিরবাড়ী, লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকা। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ কর্তৃপক্ষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম