ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সকালে পানিতে ভেজানো কিশমিশ খেলে কী হয়

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ মে, ২০২৪,  11:05 PM

news image

শুকনো ফলের মধ্যে অন্যতম হচ্ছে কিশমিশ। আঙুর শুকিয়ে তৈরি করা কিশমিশে রয়েছে অনেক পুষ্টিগুণ। মিষ্টান্ন খাবারে কিংবা রান্নায় কিশমিশ দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অনেকে আবার এমনিতেও কিশমিশ খান। তবে বিশেষজ্ঞদের মতে, রান্নায় দিয়ে কিংবা শুধু খাওয়ার পরিবর্তে কিশমিশ ভিজিয়ে খেতে পারলে বেশি উপকার পাওয়া যায়। এমনকি কিশমিশ ভেজানো পানিও কার্যকরী।

বিশেষ করে যারা স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত তাদের দিকে খেয়াল করলে দেখবেন, সকালে খালি পেটে কোনো না কোনো স্বাস্থ্যকর পানীয় পান করছে। সেসবের মধ্যে একটি হলো কিশমিশ ভেজানো পানি। এক মুঠো কিশমিশ এক গ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি সামান্য গরম করে খেয়ে নেওয়ার এই অভ্যাস বেশ স্বাস্থ্যকর। সপ্তাহে মাত্র তিনদিন এই পানীয় পান করলে অনেক ধরনের উপকার পাবেন। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেলে কী হয়?

হজম ক্ষমতা বৃদ্ধি

হজম নিয়ে কোনো ধরনের সমস্যায় ভুগলে নিশ্চিন্তে খেতে পারেন কিশমিশ ভেজানো পানি। কারণ সপ্তাহে মাত্র তিন দিন এই পানীয় পান করলে তা আপনার হজম ক্ষমতা বাড়াবে এবং সেইসঙ্গে দূর করবে কোষ্ঠকাঠিন্যও। তাই ভালো হজমের জন্য এদিকে মনোযোগ দিন।

হাইড্রেশন

গরমের সময়ে তো বটেই, সারাবছরই আমাদের হাইড্রেশন বজায় রাখা গুরুত্বপূর্ণ। কিশমিশ ভেজানো পানি পা করলে করলে তা শরীর থেকে বের হয়ে যাওয়া পানির ঘাটতি পূরণে কাজ করে। তাই ডিহাইড্রেশন রোধে এই পানীয় আপনার সকালের খাবারের তালিকায় যুক্ত করে নিন। সপ্তাহে তিন দিন খালি পেটে এই পানীয় পান করলেই পাবেন উপকার।

হার্ট ভালো রাখে

হার্ট ভালো রাখার জন্য খাবারের দিকে মনোযোগ দেওয়া জরুরি। সেজন্য খেতে হবে সহায়ক সব খাবার ও পানীয়। তেমনই একটি পানীয় হলো কিশমিশ ভেজানো পানি। কিশমিশে থাকে প্রচুর পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হাটের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। সেইসঙ্গে ক্ষতিকর কোলেস্টেরল দূর করতেও কাজ করে এটি।

রক্তস্বল্পতা দূর করে

আজকাল অনেকেরই রক্তস্বল্পতার সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা দূর করতে উপকারী সব খাবার রাখতে হবে তালিকায়। আমাদের বাড়িতে থাকা কিশমিশ কিন্তু এ ধরনের সমস্যা দূর করতে বেশ সহায়ক। নিয়মিত কিশমিশ ভেজানো পানি পান করলে শরীরে রক্ত তৈরি হয়। যে কারণে দূর হয় রক্তস্বল্পতার মতো সমস্যাও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম