ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সংসার ভাঙার গুজব ভিত্তিহীন : মিথিলা

#

বিনোদন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  8:07 PM

news image

তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভাঙার গুজবে সরব সোশ্যাল মিডিয়া। এমন খবরে চিন্তায় পড়েছেন তাদের অনুরাগীরা। তবে বিচ্ছেদের খবরে পানি ঢেলে দিয়েছেন মিথিলা। তিনি  জানান, সংসার ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন।বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাংককে অবকাশ যাপনে গেছেন মিথিলা। সেখানকার অলিগলি ঘুরে বেশ ভালো সময় কাটাচ্ছেন তারা। তবে এই ট্যুরে দেখা মেলেনি সৃজিতের। গত শনিবার (১২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। ক্যাপশনে জন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে লিখেছেন, এখানে রাগের দরকার নেই। এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে। সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে। অন্যদিকে প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করে মিথিলা লেখেন, কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো? তারকা দম্পতির এমন পোস্টে অনেকের মনেই প্রশ্ন জাগে, তারা কি বিচ্ছেদের পথে হাঁটছেন? আদৌতে এমন কিছুই ঘটছে না, সেটি নিশ্চিত করেছেন মিথিলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম