ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সংসদকে অপবিত্র করেছিল বিএনপি : শাজাহান খান

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৩,  2:28 PM

news image

বিএনপি বঙ্গবন্ধুর খুনীদের সংসদে এনে পবিত্র সংসদকে অপবিত্র করেছিল বলে মন্তব্য করেছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে এ মন্তব্য করেন তিনি। শাজাহান খান বলেন, জাতীয় সংসদ বঙ্গবন্ধুর হাতেগড়া, তার স্মৃতিধন্য। কিন্তু যারা বঙ্গবন্ধুকে প্রত্যক্ষভাবে হত্যা করেছিল, তাদের এই সংসদে এনে বসিয়েছিল বিএনপি। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন অপ্রতিরোধ্য মহামানব। তিনি সাচ্চা দেশপ্রেমিক, বাঙালি জাতির হৃৎপিণ্ড। অথচ, বিএনপি বঙ্গবন্ধু খুনিদের হাতে পতাকা তুলে দিয়েছিল। বিএনপি বঙ্গবন্ধুর খুনীদের সংসদে এনে পবিত্র সংসদকে অপবিত্র-কলুষিত করেছিল। তিনি আরও বলেন, বিএনপি এখন বাকস্বাধীন ও গণতন্ত্রের কথা বলছে। অথচ ২০১৪-১৫ সালে তারা গণতন্ত্রের জিগির তুলে অগ্নিসন্ত্রাস করে, শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চেয়েছিল। বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, শক্তিশালী নির্বাচন কমিশনের নেতৃত্বে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা (বিএনপি) অংশ নিয়ে জনগণের ভোটে জিতে ক্ষমতায় আসুন। অন্য কোনোভাবে ক্ষমতায় আসার সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম