ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ প্রকাশের পর অবশেষে সেই বৃদ্ধের চিকিৎসা হচ্ছে নাগেশ্বরী হাসপাতালে

#

০২ সেপ্টেম্বর, ২০২৩,  8:35 PM

news image

নাগেশ্বরী প্রতিনিধি: সংবাদ প্রকাশের পর নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) এর সহযোগিতায় সেই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বর্তমানে বৃদ্ধ তপন নাগেশ্বরী হাসপাতালে ভর্তি আছে। উল্লেখ্য, নাগেশ্বরীতে ডাস্টবিনের পাশে বসতভিটাহীন বৃদ্ধ তপনের তিনমাস ধরে পরিত্যক্ত জায়গায় বসবাস করতো । জানাগেছে বৃদ্ধ তপন ভুরুঙ্গামারী উপজেলার জোগেস চন্দ্রের ছেলে। দীর্ঘদিন সে নাগেশ্বরী পুরাতন বাজারে ভগ্নীপতি শ্রী জয়দেব চন্দ্রের বাসায় থাকতো।  বর্তমানে অসুস্থতার কারণে তার শরীর অচল হয়েগেলে ভুমি অফিসের পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন  বসবাস করতো। সরকারি জায়গাটায় ভবন নির্মাণ  করার পর তার ঠিকানা এখন পুরাতন বাজারের কশাইখানা। যার পাশেই রয়েছে পৌরসভার ডাস্টবিন। স্থানীয়রা জানায় শ্রী তপনের ভগ্নীপতি শ্রী জয়দেব কুমার একটি চৌকিতে করে হাট সেডের উপর রেখে যায়। এভাবেই আছে প্রায় তিনমাস ধরে। এব্যাপারে তপনের ভগ্নীপতি শ্রী জয়দেব চন্দ্রের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তপন আমার স্ত্রীর ভাই, তপনের স্ত্রী,  বাপ ভাই কেউই নেই, এখন সে অসুস্থ  চলচে ফিরতে পারে না, তাই তাকে ওখানে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম