ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সংঘাতে সুদান থেকে পালাতে পারে ৮ লাখ মানুষ : জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২৩,  10:56 AM

news image

সুদানে চলমান সংঘাতের ফলে ৮ লাখেরও বেশি মানুষ দেশটি থেকে পালিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যকার চলমান সংঘাতে দেশটির নাগরিক এবং শরণার্থীসহ ৮ লাখেরও বেশি মানুষ পালিয়ে যেতে পারে- এমন আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের শরণার্থী বিষয়ক সহকারী হাই কমিশনার রাউফ মাজউ বলেছেন, ‘সকল সংশ্লিষ্ট সরকার এবং অংশীদারদের সাথে পরামর্শ করে আমরা ৮ লাখ ১৫ হাজার লোকের একটি পরিসংখ্যানে পৌঁছেছি যারা সুদান থেকে সাতটি প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে।’ দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর ইতোমধ্যেই ৭৩ হাজার মানুষ সুদান ছেড়ে পালিয়েছে বলে জানান তিনি। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ যে ৮ লাখ মানুষের সুদান ছেড়ে পালানোর আশঙ্কা করছে তার মধ্যে প্রায় ৫ লাখ ৮০ হাজার সুদানি নাগরিক। বাকিরা দেশটিতে শরণার্থী হিসেবে বসবাসরত। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম