ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার! ডিজিটাল সিটিতে অ্যানালগ ট্রাফিক টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’ অক্টোবর মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু আজ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন

#

বিনোদন ডেস্ক

৩১ জুলাই, ২০২২,  4:33 PM

news image

চলে গেলেন ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ বা ‘ও তোতা পাখি রে’ গানের জন্য বিখ্যাত শিল্পী নির্মলা মিশ্র। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলার বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত পাঁচ বছর ধরে তিনি হাসপাতাল আর বাড়িতে বারবার চিকিৎসা নিয়েছেন। তিনবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। নির্মলা মিশ্রের একমাত্র ছেলে শুভদীপ দাশগুপ্ত জানিয়েছেন, মৃত্যুর পর তার দেহ রাতেই রাখা হয় দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে। সেখান থেকে আজ রোববার সকালে তাঁর দেহ নিয়ে আসা হবে দক্ষিণ কলকাতার চেতলার নিজ বাসভবনে। সেখানে শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় দেহ রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানে কলকাতার বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য সংগীত একাডেমি ভবনে। তারপর সেখান থেকে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম