ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

সংকট না থাকলেও অস্থির পেঁয়াজের বাজার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  4:22 PM

news image

পেয়াজের সংকট না থাকলেও আমদানি বন্ধের অজুহাতে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। কোরবানীর ঈদ টার্গেট করে আবারও অস্থির পেঁয়াজের বাজার। বাজারে পেঁয়াজের সংকট না থাকলেও ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর শ্যামবাজারে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় অনেক আড়তদারই দেখাতে পারেননি পেঁয়াজ কেনার পাকা রশিদ। ভোক্তা অধিকার জানায়, কোনো ধরনের ক্রয়মূল্যের রশিদ না থাকায় আড়তদাররা ইচ্ছে মতো দামে পেঁয়াজ বিক্রি করছেন। একই সাথে অবৈধ উপায়েও পেঁয়াজ মজুদ করা হয়েছে। এসব অনিয়মে জরিমানা করতে গেলে বাদানুবাদে জড়ায় আড়তদাররা। পরে তিনটি প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে অবৈধ দাম বৃদ্ধি খুব একটা নিয়ন্ত্রণ করতে পারেনি ভোক্তা অধিদফতর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম