ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু সাভারের সাব রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকায় রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ দম্পতির গণবিয়ে একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলেই ৩৩ লাখ টাকা জরিমানা ইপিআই টিকা বিতরণে চরম সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

ষাটোর্ধ্ব সবার পেনশনের ব্যবস্থা করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  8:15 PM

news image

দেশের ষাটোর্ধব নাগরিকদের পেনশন সুবিধার আওতায় আনতে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণভবনে আয়োজিত এক সভায় এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষ জাতীয় নির্বাচনে নির্বাচনী ইশতেহারে বেসরকারি চাকরিজীবীসহ সবাইকে পেনশনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ। বর্তমানে দেশে শুধু সরকারি কর্মচারীরা পেনশন পেয়ে থাকেন। ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে গণভবনে অর্থ বিভাগের ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন’ বিষয়ক উপস্থাপনা দেখেছেন।

পরে সরকারি-বেসরকারিসহ সবধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব জনগণের জন্য সার্বজনীন পেনশন স্কিম প্রণয়নের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এজন্য কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।  এর আগে এক অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠ নাগরিক ও হতদরিদ্র মানুষকে সার্বজনীন পেনশনের আওতায় আনার পরিকল্পনা সাজানোর কথা জানান মন্ত্রী মান্নান। ২০১৬ সালের বাজেট বক্তৃতায় বেসরকারি খাতকেও পেনশনের আওতায় আনার চিন্তার কথা জানান তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মুখ্য সচিব আহমদ কায়কাউস, অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম